১৩/০২/২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, কোমলমতি শিক্ষার্থীরা।

ইউএনও মোঃ নাহিদুর রহমান শিশুদের উদ্দেশ্য বলেন, তোমাদের প্রতিজ্ঞা হবে এটাই, তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারো। একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো। তিনি আরো বলেন, কন্যা শিশুকে আলাদা ভাবা যাবে না। আমরা নারী-পুরুষ সবাই সমানভাবে সকল কাজে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে জাতীয় কন্যা দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন