রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় জমি দখল করে জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে ঘর তোলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশ শাখা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দৌলতদিয়া বাজারস্থ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ আবু হানিফ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে- আমীর মোঃ আনোয়ার হোসেন বলেন, দৌলতদিয়ায় জিয়া নামে এক ব্যাক্তি জামায়াতের নাম ব্যবহার করে রেলওয়ের জায়গায় অবৈধভাবে ঘর তোলার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি আরো বলেন জিয়া সরদার নামে জামায়াতে ইসলামী পরিচয়দানকারী ব্যাক্তি আমাদের সংগঠনের কেউ নন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

