বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখা।
রবিবার বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ১১দলীয় ঐক্য জোটের আয়োজনে- এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নাযেবে আমীর হাসমত আলী হাওলাদার,সাংগঠনিক সম্পাদক গোলাম মো. হারুনুর রশিদ,জুলাই সনদ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মোবারক হোসন।,এনসিপির জেলা যুগ্ন সমন্বয়কারী মো. আব্দুল্লাহ খান, খেলাফত যুব মজলিশের সমাজ কল্যাণ সম্পাদক হাসিবুল ইসলাম শামীম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন- জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করার সব কিছু এই সরকারকেই করতে হবে।সংসদে বিল করে সেটা পাশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।তা- না হলে লাগাতার সরকার বিরোধী কর্মসূচি দেওয়া হবে। এছাড়াও জুলাই সনদকে প্রতারনা করে তা বাতিল করা হলে এই জনতা আবার ও সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বাধ্য হবে।জনগণকে ধোকা দিবেন না।তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।
পড়ুন : দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


