১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্বা, নিহত ২

রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাকচাপায় চালক ও সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন- রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম শেখ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে চাউল বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-৭৭১৭ ট্রাকটির চাকাা পানচার হলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা অপর আরেকটি তরকারী বোঝাই পিকআপ রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হন।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও একই উপজেলার পশ্চিম মজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)। তাদের দুইজনের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম শেখ বলেন, দুর্ঘটনার সংবাদ জানার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। পণ্যবাহী ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহতের ঘটনায় নিহতদের লাশ রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: রাজবাড়ীতে ভ্যান চালককে হত্যা মামলায় শাশুড়ি পুত্রবধূ গ্রেপ্তার করলেন ডিবি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন