বিজ্ঞাপন

রাজবাড়ীতে নূরের উপর হামলার প্রতিবাদে  মহাসড়ক অবরোধ


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে ঢাকা- খুলনা মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার  বিকেলের দিকে  রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল চত্বরে এ অবরোধ করা হয়। অবরোধ চলাকালে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। নেতাকর্মীরা সেখানে ৩০ মিনিট অবরোধ করেন। অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।

পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে করতে শহরের  বড়পুল হয়ে প্রেসক্লাবের সামনের দিকে জেলা জাতীয় পার্টির  কার্যালয়ের দিকে যান সেখানে পুলিশের বাধায় প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ শেষ করে সমাবেশ করেন।

এ সময় বিক্ষোভ মিছিলে তারা  ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা, জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে,ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই, বাহ ইউনুস চমৎকার, জাতীয় পার্টির পাহারাদার ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম,  সদস্য সচিব রবিউল আজম, যুব অধিকার পরিষদের সেক্রেটারি ফজলে রাব্বি, ছাত্র অধিকার আন্দোলনের সভাপতি শাহিন আলম, সেক্রেটারি মোঃ রিদয়, ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং জাতীয়পার্টিকে নিষিদ্ধ করার প্রত্যাশা করেন। এবং  দ্রুত সময়ের মধ্যে নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে বর্তমান সরকারের কাছে আহবান জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন:রাজবাড়ীর পদ্মা তীরবর্তী তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন