রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্তরে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির ও গোয়ালন্দ উপজেলা বিএনপির ওপৌর বিএনপির আয়োজনে বিশাল একটি বিজয় র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ট ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক,
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এ এ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু,রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন,রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুল মালেক, ছাত্র আন্দোলনে নিহত শহীদ গণির স্ত্রী লাকি বেগম,রাজবাড়ী জেলা ছাত্র দলের আহবায়ক মো. আরিফুল ইসলাম রোমান,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ,সাধারন সম্পাদক মোশাররফ আহম্মেদ মোসা,পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান মজি,উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ছানোয়ার আহম্মেদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : রাজবাড়ীতে সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


