বিজ্ঞাপন

রাজবাড়ীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ নুর মোহাম্মদ (৫২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার বিকেল তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা- খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম- নুর মোহাম্মদ। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির)একটি দল গোয়ালন্দের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াঘাট গামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হলে, তল্লাশির একপর্যায়ে নুর মোহাম্মদকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মফিজুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়- সে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১ হাজার ২শত ১ জন পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন