স্থানীয় পর্যটন ও নাগরিক বিনোদন বাড়াতে রাজবাড়ীর পদ্মা নদীর তীরে নির্মিত নতুন বিনোদন কেন্দ্র ‘জলকাব্য’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সুলতানা আক্তার ‘ এ জলকাব্যটি’ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, রাজবাড়ী সদর উপজেলা নিবার্হী অফিসার মারিয়া হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক, উপ-সহকারি প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. তছলিম আরিফ বিশ্বাসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ‘ বলেন,এ জলকাব্যটি’ উদ্বোধন করা হলো। যাতে করে পদ্মা নদীর তীরে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা বসতে পারেন।এবং নদীর সৌন্দর্য্যে উপভোগ করতে পারেন। তাদের বসার জন্য ইতিপূর্বে বেঞ্চ স্থাপন করা হয়েছে। এছাড়াও এর আগে আই লাভ রাজবাড়ী নামে একটি স্থাপনাও নির্মাণ করা হয়েছে। আজ বিকেলে আবার জলকাব্য নামে একটি স্থাপনাও উদ্বোধন করা হলো।
পড়ুন : রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা


