রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন-অর-রশিদ।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান-পাংশা থেকে ছেড়ে আসা সোনাপুরগামী ভ্যানটি সোনাপুরের দিকে আসছিলো,তখন রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস নিহত হন।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, ‘নিহত মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাসের লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার ধংস ও সংযোগ বিচ্ছিন্ন করলেন ইউএনও


