23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে শহীদ আব্দুল গনি স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর আব্দুল গনির সেখ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে- শুক্রবার বাদ জুমা সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়ির পাশের মাঠে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক ও কেন্ন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া,সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী,নিহত আব্দুল গণির বাবা আব্দুল মজিদ শেখ ও ছেলে আলামিন শেখ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে আব্দুল গণির রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন -চর খানখানাপুর মসজিদের ইমাাম মো: দেলোয়ার হোসেেন।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আবদুল গণি শেখ। গত ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গণি। পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা আন্দোলন ঘিরে চলমান সংঘাতের মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ মরদেহ রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন