29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে শহীদ গণির কবরে পুস্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে শহিদ গণি শেখের কবরে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও মোনাজাত কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বড় মসজিদের পাশের কবরস্থানে শহিদ গণি শেখের কবরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহমুদুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ+সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া,শহীদ গণির স্ত্রী, লাকি আক্তার, মেয়ে শিশু জান্নাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

দোয়া মোনাজাত পরিচালনা করেন-রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর ঈদগাহ মসজিদের ইমাম মো. দেলোয়ার হোসেন।

উল্লেখ্য-রাজধানীর গুলশানে-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতো আবদুল গণি শেখ। ২০২৪ সালের ১৯শে জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গণি। পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় কোটা আন্দোলন ঘিরে চলমান সংঘাতের মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ রাস্তায় লাশ পড়ে থাকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ীতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেষ্ট বিতরণ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন