রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ সরকার কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্ডটস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সন্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদুর রহমানের সভাপতিত্বে- পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর নুরুজ্জামান, বিশেষ অতিথি মাউশি -ঢাকার উপ- পরিচালক মো: শওকত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা, উপজেলা মাধ্যমিক লিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে কলেজ ও বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ৩৫ হাজার টাকাসহ সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়।
পড়ুন: রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান
এস/


