আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -২ আসন (পাংশা,কালুখালী,বালিয়াকান্দি) থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হারুন- অর রশীদ হারুন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
রোববার সন্ধ্যা ৬ টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে- জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলমের সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আরো উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি,আব্দুস সালাম মিয়া,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন,জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন : রাজবাড়ীতে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন জামায়াত ইসলামী নেতা


