20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ১৪ দিন মেয়াদী আনসার প্রশিক্ষণ সমাপ্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত (৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত)১৪ দিন মেয়াদী উপজেলা ও থানার  আনসার প্রশিক্ষণ তৃতীয় ধাপের অনুষ্ঠান  সমাপ্ত করা হয়েছে।

শনিবার দুপুরে প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কমান্ড্যান্টের কার্যালয়,রাজবাড়ীতে এ প্রশিক্ষণের সমাপ্ত করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার প্রশিক্ষক হাবিবা খাতুন তারার সঞ্চালনায় ও রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার,(পিভিএম) এর সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার তার মূল্যবান বক্তব্যে  বলেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন ছাড়া ও সমাজ থেকে বাল্যবিবাহ,বহুবিবাহ,মাদকের মতো ধ্বংসাত্নক ব্যাধি দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদান রাখতে নির্দেশ দেন।এছাড়াও তিনি সামাজিক অবক্ষয়রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন।এর পাশাপাশি আইন  শৃংঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সমাজের প্রতি সর্বোপরি দায়িত্বপালন এবং রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের কথাও বলেন।

পরে প্রশিক্ষণ শেষে অসামান্য কাজের স্বীকৃতিস্বরুপ প্রথম ৩জন আনসার সদস্যদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মোট ৭০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে দুবাই প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন