এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ জানুয়ারি বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিগণ।
জানা যায়- এই ভলিবল প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদি একাদশ চ্যাম্পিয়ন ও কল্যানপুর একাদশ দলটি রানার্স আপ হয়। এই প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে।
ভলিবল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া অফিসার আল আমীন খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়ার সংস্থার সদস্য মিরাজুল মাজিদ তূর্য।
পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ
দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে
ইম/


