১৯/০২/২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ভ্যান চালককে হত্যা মামলায় শাশুড়ি পুত্রবধূ গ্রেপ্তার করলেন ডিবি

রাজবাড়ী সদর উপজেলার শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক ভ্যান চালককে পিটিয়ে ও নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় 

বিজ্ঞাপন

বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেপ্তারকৃতরা হলো-রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা।

মামালা সূত্রে জানা যায়- গত ১৭ মে বিকাল ৫টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে রুপল শেখকে শাম বিশ্বাসের বাড়ির ভিতর নিয়ে যায়। তার বাড়ির আঙ্গিনায় মিথ্যা চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপল শেখকে এলোপাথারী ভাবে মারধর করে। মারধরে রুপলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই রুপলের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ রাতেই ৪জনকে গ্রেপ্তার করে। পরে রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্ত ভার প্রদানের পর থেকেই অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শাশুড়ি রাহেলা পারভীন ও তার পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: বোয়ালখালীতে ভবনের ছাদে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

দেখুন: প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে হরিদাস লুটেছে কোটি টাকা! |

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন