রাজবাড়ীর গোয়ালন্দে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরাফাত মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কালাম মোল্লার ছেলে ও
রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ও রক্তদাতা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেল যোগে উপজেলার মাখন রায়ের পাড়া এলাকায় নতুন ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে আরাফাতের মাথা ও দেহ নতুন ব্রিজের রেলিং এর সাথে সজোড়ে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, পরে সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসাপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
পড়ুন: সোনারগাঁয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ
দেখুন: নোয়াখালীতে আশ্রয়ণের জরার্জীণ ঘরে আড়াইশ পরিবারের দুর্ভোগ
ইম/


