21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে মস্তক বিহীন যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মাথাবিহীন ওয়েলডিং মিস্ত্রি জিহাদ সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিহাদ ঢাকার একটি জাহাজ (ডগ) কারখানায় কাজ করতেন

বিজ্ঞাপন

জিহাদ সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

রোববার সকাল ১০ টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশের নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিহাদ সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

জিহাদের বোন শান্তা আক্তার বলেন, গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন তার ভাই।বাড়িতে এতে খাবার খেয়ে একজনের সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফেরেন-নি। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর রোববার সকালে স্থানীয়রা পদ্মা নদীর কিনারে একটি লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান,পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

জিহাদের মামাতো ভাই কৌশিক বলেন,জিহাদ
কারো সাথে কখনো ঝগড়া বিবাদ করতোনা, এলাকায় সে ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলো।তবে এর অনেক আগে ডা: মোশারফ হত্যা মামলায় ষড়যন্ত্র করে তার নামে একটি মামলা দিয়ে আসামী করা হয়েছিলো।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা ছিল না।তবে মৃত জিহাদ সরদার ডাক্তার মোশারফ হোসেন হত্যা মামলার ১ নম্বর আসামী ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন: রাজবাড়ীতে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন