29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে সাংবাদিক তুহিনের হত্যার প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে-  জেলায় কর্মরত সাংবাদিকদের ও সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে – এসময়  আরো উপস্থিত ছিলেন-রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইমানুল হক,
আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মূসা বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতিও যুগান্তর ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদ, বাজার ব্যবসায়ী সমিতির নেতা রইস উদ্দিন ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম মজনু, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি শেখ রনজু আহমেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস,স্কুল শিক্ষক এ মজিদ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমরা নির্বাক।এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়।দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।এই ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।কিন্তু সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থতা আজ গাজীপুরের রাস্তায় সাংবাদিক তুহিনের রক্তে লেখা হয়েছে।এই দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।
বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়।অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

মানববন্ধনে তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি সহ জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

দেখুন: ঢাকায় সমাবেশসহ ১২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন