রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাসহ ১২৬ জন পরিবারের সদস্যদের এ সসংবর্ধনা দেওয়া হয়।পরে এবার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায়- এ সময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. সামাদ মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আ. কাদের শেখ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখ।
পড়ুন: রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফুলেল শুভেচ্ছা
দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী
ইম/


