রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজ।
এ বিষয়ে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: :মোস্তাফিজ সাংবাদিকদের বলেন,হাসপাতালে ঢোকামাত্র-ই হাসপাতালের ভেতর অপরিস্কার- অপরিছন্ন দেখতে পেয়েছি।এছাড়াও হাসপাতালের ওষুধের স্টক রেজিষ্টার দেখে সেখানে ট্যাবলেট সিপ্রক্স ৫০০ পিস ওষুধের ঘাটতি ও গাইনী ওয়ার্ডের ট্যাবলেট মন্টিলুকাস ২৬৬ পিসসহ বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।তিনি আরও বলেন, আমরা অনিয়মের বিষয়গুলো বিস্তারিত প্রতিবেদন আকারে খুব শিগগিরই কমিশন বরাবর প্রেরণ করব। কমিশন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযানে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজ,উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান সহকারী পরিদর্শক মো: শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেখুন: চালের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা |
ইম/


