শিশু, কিশোর কিশোরী, ও নারী উন্নয়নে সচেতনাতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় রাজবাড়ীতে এবার ৩ লক্ষ ১২ হাজার শিশুকে টাইফয়েড টিকা খাওয়ানো হবে।
সোমবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে – কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ীর সিভিল সার্জন ডা: এস.এম মাসুদ, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী উপ- স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা: অচিন্ত কুমার কীর্তনীয়া,রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুছ বাবু,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ,
রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ,সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাবসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন,আজকের কর্মশালায় জেলার সব সাংবাদিকদের অংশগ্রহনটি ভাল ছিলো।যে কারনে কর্মশালাটি দারুন প্রানবন্ত হয়ে উঠেছে।টাইফয়েড টিকার ক্যাম্পেইনটি জেলায় যাতে আমরা সফলভাবে করতে পারি।সেইজন্য সাংবাদিকদেরকে আমাদের সার্বিক সহযোগীতা করতে হবে।আপনাদের লিখনি জেলায় ক্যাম্পেইনটি সুন্দর হবে বলে আমি আশা করছি।
পড়ুন: ভর্তুকীর সারে উৎস কর নির্ধারণ না করার দাবি বিসিআইসি সার ডিলারদের
দেখুন: ভর্তুকীর সারে উৎস কর নির্ধারণ না করার দাবি বিসিআইসি সার ডিলারদের
ইম/


