20 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

একটি সহযোগী পেশা হিসেবে শিক্ষকতা পুনর্নির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রেলী ও রেলী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক নজির হোসেন মোল্লা, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হলেও এদেশে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না। 

পড়ুন: দায়িত্ব অনেক ‘সম্মান কম’, বেতন নিয়ে শিক্ষকদের ক্ষোভ

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন