রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন- রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) মো: শামীম শেখ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর শ্রীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল হান্নান(৬৩)।তিনি রাজবাড়ীর পাংশার সেনগ্রাম গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে।রাজবাড়ী রেজিষ্ট্রি অফিসের (মোহরীর) কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল হান্নান বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার দৌলতদিয়া- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাস্তা পার হচ্ছিলেন,এমন সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) মো: শামীম শেখ বলেন, বর্তমানে নিহতের লাশটি রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের
দেখুন: তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি |
ইম/


