বিজ্ঞাপন

রাজবাড়ীতে পজিশনের দাবীতে ভুক্তভোগী ব্যবসায়ী বৃন্দের মানববন্ধন

রাজবাড়ী জেলার পাংশা শহরে সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের মালিকানাধীন মাহমুদ প্লাজা এবং বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের নির্মাণাধীন আলম প্লাজায় পজিশনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পজিশনের ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১১টায় পাংশার মাহমুদ প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন,পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী মন্ডল ও আব্দুল খালেক মিয়া, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ মো. কামাল মিয়া, প্রচার সম্পাদক আবুল কালাম মুন্সী, কার্যনির্বাহী সদস্য আব্বাস উদ্দিন, পজিশন দাবীদার ব্যবসায়ীদের মধ্যে কাজী নাজমুস সাকিব মেহেদী, শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আকমল হোসেন, উত্তম কুন্ডু, ফয়েজ উল্লাহ মুন্সী, আবুল হোসেন, শাহজাহান, আয়ুব আলী বিশ্বাস, বিশ্বনাথ, গৌর দাস প্রমূখ।

বক্তারা বলেন-রাজবাড়ী সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের মালিকানাধীন মাহমুদ প্লাজা এবং বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের নির্মাণাধীন আলম প্লাজায় পজিশন না৷ দিলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচী দেওয়া হবে।

পড়ুন: প্রতারণা মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই কর্মকর্তা জেলে

দেখুন: বন্ধুত্বই কাল হলো মোখলেছের, ২৫ দিন পর পাওয়া গেল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন