রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড অর্ন্তভূক্ত হয়ে পাইলটিং প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ২শত ০১জন পরিবার ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে অর্থ সহায়তা পেল।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান,জেলা বিএনপির আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবু,সদস্য সচিব এ্যাড: কামরুল আলম প্রমুখ।
উল্লেখ্য-পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।অনলাইনে যাচাই শেষে ১ হাজার ৪০৪টি পরিবার নিশ্চিত হয়,পরে প্রথম ধাপে ১হাজার ২শত ১জন পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে।
পড়ুন:পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


