১৯/০২/২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৭:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়ে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতর ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতা ভিড় জমান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।

এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

পড়ুন: দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন