রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ২টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলোন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার এই ফল ঘোষণা করেন।
তিনি বলেন, রাজশাহী-১ আসনে মোট ১৫৯টি কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এখানে বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট। মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন।
রাজশাহী-২ আসনে মোট ১১৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৪৬ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট। ২৪ হাজার ১৮০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।
রাজশাহী-৩ আসনে ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৭ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট। মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জন। ৩৯ হাজার ৯০২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।
রাজশাহী-৪ আসনে ১২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ৯৬ হাজার ৮৩২ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬২১ ভোট। মোট ভোটার ছিলেন ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। ৬ হাজার ৭৮৯ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
রাজশাহী-৫ আসনে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬১২ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। ৬৭ হাজার ৭৩৯ ভোটের বড় ব্যবধানে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।
রাজশাহী-৬ আসনে ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। ৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।
জেলার ৬টি আসনের সার্বিক ফলে বিএনপি ৪টি এবং জামায়াতে ইসলামী ২টি আসনে বেসরকারিভাবে জয় পেয়েছে। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।