১৩/০২/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজাকারের নাম বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান

মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকারের নাম এবং ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

হৃদয় মুক্তিযোদ্ধা ৭১ এর ব্যানারে সমাবেশ করে মুক্তিযোদ্ধারা ৯ দফা দাবী বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টাকে সমাবেশে এ আহ্বান জানান।

শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল অবঃ কাজী নুরুজ্জামান বীর উত্তম এর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরন সভায় বক্তারা একথা বলেন। হৃদয় মুক্তিযোদ্ধা ৭১ এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ সৈয়দ মুনিবুর রহমান, মেজর অবঃ আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মকসেদ আলী মঙ্গলিয়া।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ, মুক্তিযোদ্ধার কোটায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকুরী বাতিল এবং প্রাপ্ত অর্থ আদায় করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে। ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে।

সমাবেশের আগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা নিয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন করেন। সমাবেশে দিনাজপুর জেলার ১৩ উপজেলা থেকে ২ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে ধারালো ছুরি দিয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার

দেখুন: এশিয়ার সবচেয়ে বড় ১০ লাখ মানুষের ঈদ জামাত হবে দিনাজপুরে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন