কুড়িগ্রামের রাজারহাটে এলজিইডি প্রকৌশলী মিজানুর রহমান সরদারের রাজারহাট উপজেলায় পদায়ন আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঠিকাদার ও সচেতন উপজেলাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অযোগ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্থ, স্বেচ্ছাচারী, অতীত কার্যকলাপ খারাপ ও জন বিমুখ উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদারকে রাজারহাট উপজেলায় পদায়ন না করে অনতিবিলম্বে বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন শেষে প্রধান প্রকৌশলী বরাবর ইউএনও’র কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
রাজারহাট উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে,গত ২০ এপ্রিল দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোঃ সোহেল রানার বদলি আদেশ প্রদান করা হয়। পরবর্তী প্রধান প্রকৌশলী অফিস আদেশে উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মন্ডলকে গত ১৪ মে অতিরিক্ত দায়িত্বের আদেশ প্রদান করে এবং পনের এপ্রিল দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর যোগদান আদেশ প্রাপ্ত হয়েছে অফিস।
মানববন্ধনে অংশগ্রহণ করে রাজারহাট উপজেলায় পদায়ন আদেশ প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন মা-বাবা দোয়া কনস্ট্রাকশনের প্রোঃ শফিকুল ইসলাম,মেসার্স সোয়াদ কনস্ট্রাকশন প্রোঃ সফিকুল ইসলাম, ঠিকাদার আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার নুর খালেক, আসমানী এন্টারপ্রাইজ প্রোঃ-আমিনুল ইসলাম, প্রীতি কনস্ট্রাকশনের প্রোঃ ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাকিন ইসলাম রুশাদ প্রমুখ।
পড়ুন: কুড়িগ্রামে ১০টি পয়েন্টে নদী ভাঙন, তলিয়ে গেছে ৩শ হেক্টর জমির ফসল
দেখুন: রাঁধুনি, মালি, পরিচ্ছন্নকর্মী দিয়ে কীভাবে চিকিৎসা সম্ভব’
এস


