০৯/০২/২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজৈরে ট্রাক উল্টে দুই মৌচাষির মৃত্যু, আহত ১

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক উল্টে দুই মৌচাষির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের বিষয়টা (০২ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিনুল ইসলাম।
নিহতরা হলেন— জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান , জামালপুর থেকে ট্রাকে করে কয়েকজন মৌচাষি মাদারীপুরের কালকিনি উপজেলার উদ্দেশ্যে আসছিলেন। পথে পশ্চিম রাজৈর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা আহমেদ ও লিখনের মৃত্যু হয়। আহত হন আরও একজন।আহতকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

দেখুন- ডিমের খোলস থেকে বের হয়ে এসে সংস্কারের কথা বলছেন: ডা. জাহিদ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন