বিজ্ঞাপন

রাজ্জাক-শাবানাসহ ঈদে ইশতিয়াকের তিন নাটক

গল্প, উপন্যাস ও গান লেখার পাশাপাশি নাটক-টেলিফিল্ম নির্মাণেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি নির্মাণ করেছেন ভিন্ন স্বাদের তিনটি নাটক— ‘নীল দেয়ালের ঘর’, ‘রাজ্জাক-শাবানা’ এবং ‘অযোগ্য’। নির্মাতা জানান, ‘প্রতিটি কাজেই তিনি সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। তাঁর ভাষায়, চেষ্টা করেছি যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এখন দর্শকদের ভালো লাগাটাই আসল বিষয়।’

বিজ্ঞাপন

 তিনি আরও বলেন, ‘এই তিনটি গল্পই আমাদের আশপাশের মানুষ ও বাস্তবতা থেকে নেওয়া। দর্শক যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান—সেটাই চেয়েছি।’

নতুন দাম্পত্য জীবনের সূচনা আর সীমিত সামর্থ্যের মধ্যে স্বপ্ন দেখার গল্প নিয়ে ইশতিয়াক নির্মাণ করেছন ‘নীল দেয়ালের ঘর’। এক নবদম্পতির সংসার শুরু এবং হানিমুনে যাওয়ার টাকা জোগাড়ের টানাপোড়েন ঘিরেই এগিয়েছে নাটকের কাহিনি। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা সায়মা ও ইমেল হক। নাটকটি প্রচার হবে এনটিভিতে, ঈদের ষষ্ঠ দিনে। এ প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, “এটা খুবই সিম্পল কিন্তু ইমোশনাল একটি গল্প। নতুন সংসারের ছোট ছোট স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন—এই জায়গাটা দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস।”

অন্যদিকে ‘রাজ্জাক-শাবানা’ নাটকে দেখা যাবে ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দুই মানুষের সম্পর্কের গল্প। এক ইভেন্ট ম্যানেজমেন্ট উদ্যোক্তা এবং নিম্নবিত্ত এক তরুণীর বিয়েকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনি। এতে অভিনয় করেছেন আকাশ রহমান, সারিকা সাবাহ, সাদ সালামি নাওভি ও আফফান মিতুল। নাটকটি প্রচারিত হবে এ টিভি ইউএস-এ। 

নির্মাতার ভাষায়, ‘শিরোনামটা নস্টালজিক হলেও গল্পটা একেবারেই সমকালীন। সমাজের শ্রেণিভেদ আর ভালোবাসার বাস্তবতা—এই কনট্রাস্টটা দেখাতে চেয়েছি।’

এদিকে ‘অযোগ্য’ নাটকটি প্রেম ও জীবনের টানাপোড়েনের এক ভিন্ন মাত্রার গল্প। অতীতের তিক্ত অভিজ্ঞতায় প্রেম-বিয়ে থেকে দূরে থাকা এক ডাক্তারের জীবনে প্রবেশ করে এক বেকার, বাউন্ডুলে যুবক। তাদের সম্পর্কের জটিলতা নিয়েই গড়ে উঠেছে নাটকটি। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানজিকা আমিন ও সরকার রওনক রিপন। নাটকটি প্রচার করবে সাউন্ডএক্স এন্টারটেইনমেন্ট।

 এ নাটক প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘এখানে অযোগ্য শব্দটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কে যোগ্য, কে অযোগ্য—এই প্রশ্নটাই তুলতে চেয়েছি।’

তিনটি নাটকেই ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও আবহ নিয়ে হাজির হচ্ছেন ইশতিয়াক আহমেদ। তার ভাষায়, ‘আমি চাই দর্শক শুধু বিনোদনই না, গল্পের ভেতরে কিছু অনুভব করুক, কিছু নিয়ে ভাবুক।’ 

পড়ুন:বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক ৭ সিনেমা

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন