মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তার নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি না করে, তাহলে ‘এক রাতেই’ দেশটিকে শেষ করা হবে। তিনি এই চুক্তির শর্ত হিসেবে হরমুজ প্রণালিতে জ্বালানি প্রবাহ পুনরায় চালু করার প্রস্তাব উল্লেখ করেছেন।
ট্রাম্পের নির্ধারিত ডেডলাইন হলো মঙ্গলবার রাত ৮টা (ওয়াশিংটন সময়), যা বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় শেষ হবে।
সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “পুরো দেশটাকে এক রাতেই শেষ করা যায়, এবং সেই রাতটা হতে পারে আগামীকালই। ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানো হবে। তাদের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র থাকবে না।”
সংবাদ সম্মেলনে তিনি যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাশে রেখেছিলেন। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের নেতারা ‘বিচক্ষণ’ এবং ‘সৎ বিশ্বাসে’ আলোচনা করছেন, তবে ফলাফল এখনো অনিশ্চিত।
অন্যদিকে, ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। আলোচনার সঙ্গে থাকা এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইরানি কর্মকর্তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং জবাব পাওয়া অত্যন্ত কঠিন। পাকিস্তান, তুরস্ক ও মিশর মধ্যস্থতার চেষ্টা করছে।
পড়ুন: ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, দুপুরে তোলা হবে আদালতে
আর/


