বিজ্ঞাপন

রাতে বাংলামোটরে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে।

বুধবার (২ জুলাই) রাতে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এরআগে, একইস্থানে পর পর দুই দিন ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল দুর্বৃত্তরা। এরমধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একবার ককটেল হামলা চালানো হয়। ওই হামলায় দলটির ৪ নেতাকর্মী আহত হন।

বুধবারের ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে এনসিপি।

এদিকে ককটেল হামলায় ছড়িয়ে পড়া ভিডিওর নিচে অনেকে এ ঘটনার জন্য ফ্যাসিস্টদের দোসর এবং অনুসারীদের দায়ী করে কমেন্ট করেছেন। আবার অনেকেই লিখেছেন এসব হামলায় প্রতীয়মান হয় এনসিপি গণমানুষের দল হয়ে উঠতে শুরু করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন