২০/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাবিপ্রবিতে ছাত্রদলের প্রথম কমিটি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটির আহ্বায়ক হয়েছেন নাসির উদ্দিন অর্ণব এবং সদস্য সচিব হয়েছেন জিসান আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ সইয়ে কমিটির অনুমোদন দেন।

প্রথম কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শামস শাহরিয়ার। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. আশিক হোসাইন, মো. ইউনুস, মো. সোলেমান বাদশাহ, মো. আরিফুল ইসলাম, ইসমাইল হোসাইন ইশান ও মো. জাহেদুল হাসান পয়েল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. সাঈদ, নাজিয়া নূর ও মো. শরিফ উদ্দীন।

আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্র। এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সংগঠক প্রয়াত জসিম উদ্দিনকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘মরনোয়াত্তর শ্রেষ্ঠ সংগঠক’ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

পড়ুন: পটুয়াখালীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে কাল নাগিনী সাপের এক্সরে

দেখুন: কামেরার সামনে নির্যাতনের অভিযোগ করলেন শহিদুল আলম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন