২১/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতা বহিষ্কার ও সনদ বাতিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাঙামাটিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের র‍্যাগিংসহ নানা অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাবিপ্রবির উপাচার্য (ভিসি) ড. মো. আতিয়ার রহমান। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।

উপাচার্য ড. আতিয়ার রহমান জানান, জুলাই-আগস্ট ও তার আগে-পরে যে সমস্ত ছাত্ররা, ছাত্র নামধারী সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের ওপর অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে যারা র‍্যাগ দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ভিসি আরও জানান, আমি যোগদানের পরই তদন্ত কমিটি গঠন করেছিলাম। সেই তদন্ত কমিটি একেবারে চুল-ছেঁড়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে তদন্র রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদের কাউকে আজীবনের বহিষ্কার, আবার যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু ছাত্রত্ব শেষ করেছে তাদের সনদ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাবিপ্রবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন