বিজ্ঞাপন

রামগতিতে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে মো. রাকিব (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা উপজেলার চর আলগী এলাকার একটি পুকুরপাড়ের নালায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

নিহত রাকিব ওই এলাকার মো. ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মাঝে মাঝে মৃগীরোগে আক্রান্ত হতেন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। শনিবার সকালে পাশের একটি বাড়িতে কাজ করতে গেলেও সন্ধ্যার পর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

পড়ুন: মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিএনপিকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: কেন পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন ইউএনও? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন