বিজ্ঞাপন

রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার একটি নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন চারজন জেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা সবাই রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরার নৌকায় রান্নার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন এবং একজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে পাঠান।
এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধ দুইজনকে আমাদের এখানে আনা হয়েছিল। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।
এদিকে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দগ্ধ জেলেদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নৌকায় রান্না করার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

পড়ুন: ২০২২ ইউপি নির্বাচন, নেত্রকোনায় আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত

দেখুন: বেনাপোল সীমান্তে বিএসএফ – এর গুলিতে বিজিবি সদস্য নিহত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন