বিজ্ঞাপন

রামগতিতে ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতিতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা বন্ধ ও গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মালিক-শ্রমিকরা।

বিজ্ঞাপন


রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রায় এক হাজার শ্রমিক অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, পরান ব্রিকসের মুহাম্মদ আকবর হোসেন, হাওলাদার ব্রিকসের আতিকুর রহমান, আমিন ট্রেড করপোরেশনের মো. আল আমীন, শ্রমিক নেতা মো. নূরনবীসহ আরও অনেকে।


বক্তারা বলেন, যদি সরকার পরিবেশ রক্ষার জন্য ইটভাটা বন্ধ করে, তবে আগে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। না হলে হাজার হাজার শ্রমিক পরিবার অনিশ্চয়তায় পড়ে যাবে।
বক্তারা দাবি জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মানবিকভাবে সমাধান দিতে হবে।

পড়ুন- নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে- ড. খন্দকার মোশাররফ

দেখুন- সাভারে রাতের আঁধারে বাসে আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন