১২/০২/২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্মাণ কাজে ধীরগতি, রামপাল-মোংলা সড়কে অচলাবস্থা

বাগেরহাটে দীর্ঘদিন ধরে স্থবির দশায় পড়ে আছে গুরুত্বপূর্ণ দশানী-রামপাল-মোংলা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। ধীরগতির কারণে সড়কটির প্রায় ১০ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে গর্ত ও ধুলার আস্তরণ। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, যানবাহনচালক এবং স্থানীয়রা।

বিজ্ঞাপন

রাস্তায় ধুলার ঘূর্ণি, বড় বড় গর্ত আর অসংখ্য খানাখন্দ। এ চিত্র বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা আঞ্চলিক মহাসড়কের দশানী থেকে হেলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের।

দুই বছর আগে শুরু হওয়া নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। ফলে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা পড়েছেন চরম দুর্ভোগে।

গর্ত আর খানাখন্দে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শুধু কষ্ট নয়, এ রাস্তায় চলাফেরা এখন জীবন ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। মুমূর্ষু রোগী থেকে শুরু করে গর্ভবতী নারী সবাই বিপাকে।

সম্প্রতি, চলন্ত গাড়িতেই সন্তান প্রসব করেন এক গর্ভবতী নারী। এলাকাবাসী জানান, এমন ঘটনা ঘটেছে আগেও।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বাগেরহাট-রামপাল-মোংলা আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের জন্য ২০২২ সালের আগস্টে ৪টি প্যাকেজে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু দুই দফা সময় বাড়ানোর পরও শেষ হয়েছে মাত্র ১৫ শতাংশ কাজ।

জেলা সদরের সঙ্গে মোংলা বন্দরের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ দ্রুত শেষ হবে, এমনটিই প্রত্যাশা ভুক্তভোগীদের।

এনএ/

দেখুন: বন্ধ রয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র, শঙ্কায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন