১১/০২/২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রামুতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ২ পর্যটক নিহত

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুলাবাগান হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা না গেলেও তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে। নিহত-আহত সবাই প্রাইভেটকারের যাত্রী।

ওসি নাছির উদ্দিন জানান, চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুলাবাগান হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা না গেলেও তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে। নিহত-আহত সবাই প্রাইভেটকারের যাত্রী।

ওসি নাছির উদ্দিন জানান, চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

দেখুন: গণমাধ্যমের চোখে ডাকসু নির্বাচন | বলা না বলা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন