26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রামু সেনানিবাসে পালংকি রেস্তোরার আয়োজনে তিন দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

রামু সেনানিবাসে অবস্থিত গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার প্রাঙ্গণে পালংকি রেস্তোরা, কক্সবাজার-এর সৌজন্যে আয়োজিত তিন দিনব্যাপী “পালংকি ইন-হাউজ গলফ টুর্নামেন্ট” সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্নামেন্টে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারের উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ, মহিলা ও জুনিয়র গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক মনোভাব।
টুর্নামেন্ট শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী বক্তব্যে তিনি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব কক্সবাজারে আরও বেশি গলফারের প্রাণবন্ত অংশগ্রহণ ও উপভোগ্য সময় কাটানোর আহ্বান জানান এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পালংকি রেস্তোরাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রামু সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল গলফার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি

দেখুন: তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন