১১/০২/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রায়পুর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-২ (গাংনী) আসনের রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি আমল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।

কর্মীসভায় দলীয় নেতারা নির্বাচনী প্রচারণা জোরদার করার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা হবে। সভা শেষে দলীয় কর্মীদের মধ্যে নতুন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দোকানিকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন