০২/০৩/২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রায়হান রাফির ‘তুফান’কেও ছাড়িয়ে গেছে এবারের ঈদের ‘বরবাদ’

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি হলে গিয়ে দেখার পর দর্শকরা বলছেন, রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’কেও ছাড়িয়ে গেছে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বরবাদ’।

এবারের ঈদে হলে মুক্তি পায় সর্বমোট ৬টি সিনেমা। এগুলো হলো ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’। হল ঘুরে দেখা যায়, ঈদের চারদিন পেরোনোর পরও হলে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমা দেখার পর হল থেকে বেরিয়ে দর্শকরা বলছেন, শাকিব খানের ক্যারিয়ারের সেরা ছবি এটি। আবার কেউ কেউ বলছেন, এই প্রথম কোনো বাংলা সিনেমা দর্শকের টিকিটের সব টাকা ফিরিয়ে দিতে পেরেছে।

সুন্দর চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হতে ‘বরবাদ’র টিকিট চাহিদা বেড়েই চলেছে বিভিন্ন হলে। এমন পরিস্থিতিতে মধুমিতা সিনেমা হলে দেখা গেল ব্ল্যাক টিকিট বিক্রির ধুম।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদে বড়পর্দায় ছয় সিনেমার লড়াই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন