২৮/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাশিয়ায় বিধ্বস্ত বিমানটি ছিল ৫০ বছর পুরনো

রাশিয়ার সুদূর পূর্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে সেটিতে থাকা ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর মধ্যেই জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ৫০ বছরেরও বেশি পুরনো ছিল।

সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে আমুর অঞ্চলের টিন্ডা শহরে বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা অবস্থায় আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি খবরোভস্ক থেকে যাত্রা শুরু করে, ব্লাগোভেশচেনস্কে থেমেছিল এবং এরপর টিন্ডা যাচ্ছিল। বিমানটির আরোহীদের মধ্যে ছয়জন ছিলেন ক্রু সদস্য।

জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, রাডার থেকে ‘অদৃশ্য’ হওয়ার আগে বিমানটি থেকে কোনো বিপদ সংকেত জারি বা কোনো কারিগরি সমস্যার কথাও জানানো হয়নি।

উদ্ধারকারী দলগুলো পরে ৩০ হাজারেরও কম জনসংখ্যার শহর টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি পরিষেবার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে, বিমানের সব আরোহী নিহত হয়েছেন। এখন পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে অবতরণ করতে পারেনি – কারণ এটি একটি দুর্গম, পাহাড়ি এলাকা। সেখানে এখনো আগুন জ্বলছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাশিয়ায় বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন