কোম্পানিতে চাকরির আশায় টাঙ্গাইলের ঘাটাইলের নাজির উদ্দিন রাশিয়ায় যান। কিন্তু সেখানে পৌঁছার পর, তাকে জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। গত ১৬ এপ্রিল শেষবার পরিবারের সাথে যোগাযোগ হয় তার। এরপর থেকে নিখোঁজ নাজিরের খোঁজে দিশেহারা পরিবার।
২০১৭ সালে ইরাক গিয়ে তিন বছর কাজ করেন নাজির উদ্দিন। দেশে ফিরে ব্যবসায় ব্যর্থ হয়ে চাকরির আশায় ১২ লাখ টাকা ঋণ করে আবারো রাশিয়ায় যান। কিন্তু সেখানে গিয়ে পড়েন ভয়াবহ ফাঁদে। প্যাকেজিং কোম্পানিতে চাকরির আশ্বাস দিয়ে, জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে।
স্বামীর নিরাপদে ফেরার জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুতি জানান নাজির উদ্দিনের স্ত্রী। তাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি, প্রতারকদের বিচার দাবি করেন স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবার চাইলে তাদেরকে আইনগত সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার।
পড়ুন: বেসামরিক হামলা বন্ধে রাশিয়ার প্রতি জেলেনস্কির আহ্বান
দেখুন: যে কারনে রাশিয়ার লেজে পাড়া দেয় না কোন শক্তিশালী রাষ্ট্রও!
ইম/


