20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রপতির চিঠি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গত ২৮ সেপ্টেম্বর একটি চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি চিঠিতে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়টি উল্লেখ করেন। এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘‘চিঠি অনেকদিন পর আমার কাছে এসেছে। আমার কাছে মনে হয়, এটা নিয়ে আমরা আলোচনা না করি।’’ উপদেষ্টা বলেন, ‘‘রাষ্ট্রপতির বিষয় অনেক ওপরের। উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। এইটুকুই আমরা জানি।’’

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে কোনও আইন করা হয়েছে কিনা, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘‘কোনও আইনও করা হয়নি, চিঠিও ইস্যু করা হয়নি। কিন্তু এমনিতে সাধারণভাবে কোনও ছবি থাকবে না, এটাই হলো নিয়ম। আমার মনে হয়, এটা নিয়ে আমরা এখানেই থেকে যাই। এটা নিয়ে বিতর্ক থাকবে…।’’

উল্লেখ্য, গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশি যেসব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল, সেগুলো নামানোর নির্দেশনা দেওয়া হয়। সরকারের এমন সিদ্ধান্তে দেশে-বিদেশি চলে নানা আলোচনা।

বিজ্ঞাপন

পড়ুন : ছবি অপসারণের ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতির চিঠি ভাইরাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন