20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইসরায়েলের হামলা ‘কাপুরুষোচিত’: ইরানের মন্ত্রী

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি-এর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে ভর্ৎসনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে সংঘাতে তারা কোনঠাসা হয়ে পড়ছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার ইরানের অপর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমাদের জাতীয় সম্প্রচার সংবাদমাধ্যমে হামলার মাধ্যমে ইসরায়েলের বেপরোয়া মনোভাব আরও একবার প্রকাশিত হয়েছে। মাঠে তারা কোনঠাসা অবস্থায় আছে এবং এ কারণেই তারা মরিয়া হয়ে সংবাদমাধ্যম ভবনের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যার পর আইআরআইবির অন্তর্ভূক্ত টেলিভিশন চ্যানেল ইরিনে বোমা নিক্ষেপ করে ইসরায়েলের বিমান বাহিনী। চ্যানেলটির সংবাদ উপস্থাপক সাহার ইমামি সে সময় সংবাদ পরিবেশন করছিলেন। ঠিক সে সময়ই ইসরালি বোমার আঘাত আসে আইআরআইবি ভবনে। ধুলায় ছেয়ে যায় গোটা স্টুডিও এবং সংবাদ উপস্থাপক সাহার ইমামি স্টুডিও ছেড়ে পালিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্যের ভিডিও ইতমধ্যে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, এ হামলার আগে তেহরানের যে অঞ্চলে আইআরইবি-এর সদর দপ্তর অবস্থিত, সেকানকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, “ইরানের শাসকগোষ্ঠীদের প্রোপাগান্ডা এবং উসকানি ছড়ানোর মাউথপিস শিগগিরই হারিয়ে যাবে।”

বিজ্ঞাপন

পড়ুন: ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন