বিজ্ঞাপন

রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ- সম্পাদক দুলাল হোসেনের উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে প্রচারের কর্মসূচি হিসেবে উঠান বৈঠক করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মোঃ দুলাল হোসেন। ১৬ আগষ্ট শনিবার বিকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন পূর্বাচলের হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় হাজারো বাসিন্দাদের কাছে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে উপস্থিত বাসিন্দাদের বিভিন্ন দাবী দাওয়া ও রাষ্ট্র চিন্তায় তারেক রহমানের ৩১ দফা মূল্যায়ন করে দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপির গণতন্ত্র রক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইতেন স্বনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার৷ তার সুযোগ্য পূত্র তারেক রহমান আধুনিক, উন্নত রাষ্ট্র ও দেশের মানুষের ভোটাধিকারসহ মৌলিক অধিকার রক্ষার কাজ করবেন। আমরা তার নির্দেশে আওয়ামীলীগ হায়েনাদের হামলা মামলায় অত্যাচারিত হয়েও দুর্দিনে সব কর্মসূচি পালন করেছি। এখন সময় দেশকে গড়ার। আমরা প্রস্তুত।

পড়ুন:খালেদা জিয়ার জন্মদিনে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন