১৪/০২/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে: ব্যারিষ্টার মীর হেলাল


বিকেলে চট্টগ্রামের হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুব সমাজকে যেকোন জাতির মুল প্রাণশক্তি বলে উল্লেখ করে মীর হেলাল বলেন,যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।

সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে মীর হেলাল বলেন এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার, গুম-খুন হত্যা নির্যাতন নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নুতন বাংলাদেশ বিনির্মানের আকাঙ্খার জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি ও ষড়যন্ত্র করে এই জোয়ার রুখা যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না। হাটহাজারীসহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে বলেও উল্লেখ করেন মীর হেলাল।এসময় তিনি আরও বলেন বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামী দিনেও জনগণের জন্য একটি সুখ শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মানিক আবুল মনসুর সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জু আবু তৈয়র জুলুশ, সোহেল সিদ্দিকী,মোদাচ্ছের শাহ, সদস্য জাবেদ হোসেন, হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম ফোরকান হায়দার,আলাউদ্দিন, আলি আকবর,কামরুদ্দিন নাহিদ,ইমরান চৌধুরী, কাজি ইরশাদ উদ্দিন দিদারুল আলম কামরুদ্দিন বাবু, হান্নান, করিম,নোমানসহ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ব্যারিষ্টার মীর হেলালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী হাটহাজারী ডাক বাংলো চত্বর হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন